লগইন
ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বিভেদ আর কোন্দল বাড়ছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বিভেদ আর কোন্দল বাড়ছে


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বিভেদ আর কোন্দল বাড়ছে ঝিনাইদহের হরিণাকুন্ডু আওয়ামীলীগে। এক সপ্তাহ যেতে না যেতেই আরো বহিস্কার হলেন উপজেলা আওয়ামীলীগের ৩ নেতা। দলীয় সুত্রে জানা গেছে, হরিণাকুন্ডু পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ ফারুক হোসেনের বিপক্ষে কাজ করার অভিযোগে শাসকদলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এনিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬ নেতাকে বহিষ্কার করলো জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাজেদুর রহমান টানু মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রবিউল ইসলাম পিলু মল্লিক ও হরিণাকুন্ডুু পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মানুনর রশিদ আজাদ মল্লিককে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিন নেতা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছেন জেলা আওয়ামী লীগ। এই ৩ ব্যক্তি নৌকার বিপক্ষে ভোট করতে ভোটারদের উৎসাহিত করছেন বলে জেলা আওয়ামী লীগ তাদের বহিস্কারের সিদ্ধান্ত নেয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্বতন্ত্র প্রার্থী (জগ মার্কা) সাইফুল ইসলাম টিপু মল্লিকের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই বলেও জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য হুমকি দি‌লেন জামায়াত নেতা

১৩ মিনিট আগে
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য  হুমকি দি‌লেন জামায়াত নেতা

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৪৬ মিনিট আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৪৬ মিনিট আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।