লগইন
বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা ব্যুরো: প্রতারণা করে ছোট ভাইকে ঠকিয়ে নিজের নামে শহরের দোকানসহ জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ তুলে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন আলমডাঙ্গার হাউসপুর আনসার আলীর ছেলে আব্দুল মান্নান। গতকাল ২২ মার্চ তিনি এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে পাঠকৃত লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেছেন যে, ২০০৪ সালে আব্দুল মান্নানের বয়স যখন ১৫/১৬ বছর সে সময় তার দাদা মরহুম নিয়ামুদ্দীন আব্দুল মান্নান ও তার বড় ভাই আব্দুল হান্নানকে শহরের একটি দোকান ও কিছু জমি রেজিস্ট্রি করে দেন। কলেজপাড়ার মামুনুর রশিদের বাসায় বসে সেই জমির দলিল সম্পাদন করেন বাদেমাজু গ্রামের দলিল লেখক ইউনুস আলী। সে সময় আব্দুল মান্নানের বড় ভাই আব্দুল হান্নান জমিদাতা দাদা কিয়ামদ্দীন ও ছোট ভাই আব্দুল মান্নানের অগোচরে দলিল লেখককে ম্যানেজ করে ছোট ভাইকে ফাঁকি দিয়ে শুধু নিজের নামে দলিল করিয়ে নেন। এ প্রতারণার কথা তারা গোপন রাখেন। দাদা কিয়ামুদ্দীন বেঁচে থাকা অবধি নাতি আব্দুল হান্নানের এ চরম প্রতারণার কথা জানতে পারেন নি। এ প্রতারণার কাহিনি কঠোরভাবে গোপন রাখা হয় প্রায় ১ যুগ। ২০১৬ সালে ছোট ভাই আব্দুল মান্নান বিদেশ চলে যান। সম্প্রতি আব্দুল মান্নান দেশে ফিরে এসে শহরের জমিতে দোকান করতে চাইলে বড় ভাই ধুরন্ধর আব্দুল হান্নানের ১ যুগ আগের প্রতারণা সামনে চলে আসে। সে জানায় যে, দোকান ও শহরের জমি সব তার নিজের নামে। ছোট ভাই আব্দুল মান্নানের নামে দাদা কিছু দেননি।এ প্রতারণার কথা জেনে আকাশ ভেঙ্গে পড়ে ছোট ভাইয়ের মাথায়।


এছাড়া, বড় ভাই আব্দুল হান্নানের সীমাহীন লোভের অনলে ছোট ভাইয়ের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাড়ির জমি দুভাইয়ের সমান সমান হলেও বড় ভাই অর্ধেকের বেশি দখল করে বাড়ি করছেন। এমনকি বাপের নামে ৬/৭ বিঘা জমি রয়েছে, তাও বাপকে পটিয়ে বন্ধক রেখেছেন।
বড় ভাই আব্দুল হান্নানের এমন ভয়াবহ প্রতারণার প্রতিকার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তিনি এ সংবাদ সম্মেলন করেছেন বলে উল্লেখ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।