সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করেন।
রোববার বিকালে চুয়াডাঙ্গা পৌরসভার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ যৌথ ভাবে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগের কার্য্যলয়ে। পরে জেলা যুবলীগ চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাবিরা রুকসানা ছন্দা, সাধারণ সম্পাদক নুরুন নাহার কাকলি, জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমুখ।
জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাংচুর করেছে তাদের বাংলার মাটিতে ঠাই নেওয়ার যোগ্যতা নেই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড
৩ ঘন্টা আগে