লগইন
পাচারের ৪৫ বছর পর পাকিস্তান থেকে নিজ পরিবারে ফিরতে চান আলমডাঙ্গা বাবুপাড়ার কোমো খাতুন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
পাচারের ৪৫ বছর পর পাকিস্তান থেকে নিজ পরিবারে ফিরতে চান আলমডাঙ্গা বাবুপাড়ার কোমো খাতুন

রহমান মুকুলঃ মাত্র ৮/১০ বছর বয়সে পাচার করে পাকিস্তানে নিয়ে বিক্রি করা হয়েছিল আলমডাঙ্গা বাবুপাড়ার দরিদ্র পরিবারের শিশুকন্যা কোমো খাতুনকে। পাকিস্তানের করাচিতে বসবাসকারী কোমো খাতুনের এখন বয়স ৫৫/৫৭ বছর। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার মৃত শেখ মনির উদ্দীনের মেয়ে। ১৯৭৫/৭৬ সালের দিকে তাকে পাচার করে পাকিস্তানে নিয়ে করাচির (ইসলামাবাদ) এক ব্যক্তির নিকট ৫৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। পরে ওই ক্রেতা তার প্রতিবন্ধী ছেলের সাথে কোমো খাতুনের বিয়ে দেন।
কয়েক দিন পূর্বে পাকিস্তানের এক ইউটিউব চ্যানেলের সাক্ষাতকারের সময় এ সব তথ্য জানিয়ে কোমো খাতুন জীবনে একবারের জন্য হলেও বাংলাদেশে তার পরিবারের কাছে ফেরার আকুতি প্রকাশ করেন।


গত ৩ দিন পূর্বে পাকিস্তান টু ডে নামক ইউটিউব চ্যানেলে উর্দু ভাষায় পাকিস্তানি যুবক ওয়ালিউল্লাহ মারুফকে এক সাক্ষাতকার দেন। সে সাক্ষাতকারে তিনি উল্লেখ করেন, কোমো খাতুনের বয়স যখন ৮ বছর তখন পাকিস্তানে নিয়ে গিয়ে তাকে বিক্রি করে দেয়া হয় ৫৫ হাজার টাকায়। যে ব্যক্তি তাকে ক্রয় করেন তিনি তার প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে দেন। ( সাক্ষাৎকারের ভিডিওতে কমো খাতুনের পাশে তার প্রতিবন্ধী স্বামীকে বসে থাকতে দেখা যাচ্ছে।) যখন বিয়ে হয় তখন কোমোর বয়স ছিল মাত্র ১১/১২ বছর এবং প্রতিবন্ধী ব্যক্তিটির বয়স ৩০ বছর। তিনি গত ৪৫ বছর ধরে প্রতিবন্ধী স্বামীর সংসার করছেন।


সাক্ষাৎকারে কোমো খাতুন আরও জানান, তার ভাইয়ের সাথে শত্রুতার জের ধরে বাংলাদেশী এক মহিলা তাকে ফুঁসলিয়ে সাথে নিয়ে ভারত হয়ে সড়কপথে পাকিস্তানের করাচীতে চলে যায়। সেখানে ৩ বছর যাবৎ নানাভাবে নির্যাতনের পর তাকে বিক্রি করে দেয়া হয়। শুধু তিনি একা নন, সেই সময়ে আরও অনেক বাংলাদেশী মেয়ে একসাথে এভাবে অপহরণের শিকার হন।
কোমো খাতুন উল্লেখ করেন, তারা ৫ বোন ও ২ ভাই যাদের মধ্যে ৪ বোন ও ২ ভাই আলমডাঙ্গা বাবুপাড়ায় থাকেন। তিনি মেজো বোনের নাম বলেছেন আমিরন।


এদিকে, উর্দু ভাষায় এ সাক্ষাতকারের ভিডিওটি কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুপাড়ার আলী আজগর সাচ্চুর নজরে আসে। তিনি খুঁজে বের করেন পাচার হওয়া কোমো খাতুনের পরিবারকে। আজ ১১ অক্টোবর বিকেলে কোমো খাতুনের বোনদের খুঁজে বের করেন তিনি।


ইতোমধ্যে কোমো খাতুনের বাপ শেখ মনির উদ্দীন মারা গেছেন। মারা গেছেন তার দু ভাইয়ের মধ্যে এক ভাই ও ৫ বোনের এক বোন। বেঁচে থাকা একমাত্র ভাই মজিবর রহমান। আর বোনদের মাঝে এ সংবাদ পেয়ে কাজী সাচ্চুর বাড়ি ছুটে আসেন সাজেদা খাতুন ও শুকুরন নেছা। আনু নামের আরেক বোন বাইরে ছিলেন। এ সময় দু বোন হারিয়ে যাওয়া বোন কোমো খাতুনের স্মৃতিচারণ করে বলেন, কোমো ছিলেন সুন্দরী ও মাথায় বড় চুল ছিল বলেও উল্লেখ করেন।


অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের লোকজন ভেবেছিল মারা গেছেন তিনি। অবশেষে কোমোর সংবাদ জানতে পেরে দু'বোন ভীষণ খুশি। তারা হারানো বোনকে ফিরে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন।


আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন জানান, এ ব্যাপারে স্থানীয়ভাবে যদি সহযোগিতা করতে হয়, তা করা হবে।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার পাকিস্তান টু ডে নামক ইউটিউব চ্যানেলের ওয়ালিউল্লাহ মারুফ সহযোগিতা করলে সহজে কোমো খাতুন সহজে বাংলাদেশে আসতে পারবেন। পাকিস্তানস্থ বাংলদেশ দূতাবাসের তিনি যোগাযোগ করলে সহজেই সম্ভব হবে। তাছাড়া, আমাদের সহযোগিতার প্রয়োজন হলে তা করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ক্যাবের সমীক্ষা

২৯ মিনিট আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩০ মিনিট আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

১ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

১ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

২ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

২ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৫ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।