লগইন
শহীদ বুদ্ধিজীবী ডাক্তার বজলুল হকের ছেলের ইন্তেকাল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
শহীদ বুদ্ধিজীবী ডাক্তার বজলুল হকের ছেলের ইন্তেকাল

না ফেরার দেশে চলে গেলেন আলমডাঙ্গার শহীদ বুদ্ধিজীবী ডাক্তার বজলুল হকের ছেলে আশরাফুল হক সঞ্জু মিয়া। সঞ্জু মিয়া প্রাক্তন প্রধান বিচারপতি রুহুল ইসলামের ভাগ্নে। গতকাল ২ ডিসেম্বর সকাল ১০টা ৫৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আলমডাঙ্গা হাইরোডস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃওত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে, স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রসঙ্গত, আশরাফুল হক সঞ্জু মিয়া আলমডাঙ্গার একমাত্র শহীদ বুদ্ধিজীবী ডাক্তার বজলুল হকের ২য় সন্তান। শহীদ ডাক্তার বজলুল হক বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি নিজেই বাড়িতে আশ্রয়কেন্দ্র খুলেছিলেন বলে জানা যায়। আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিতেন, মুক্তিযোদ্ধাদের খাওয়াতেন। এ জন্য তাকে কারারুদ্ধ করা হয়েছিল। পরিবারের সবাইকে নির্যাতনের শিকার হতে হয়েছিল। পরিবারের সকলকে বাড়ি থেকে উচ্ছেদ করে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ১৯৭১ সালের ১২ নভেম্বর আলমডাঙ্গা শহরে মুক্তিযোদ্ধাদের সাথে পাকবাহিনির সম্মুখ যুদ্ধের দিনে বাড়ির উঠানে পাকবাহিনির গুলি করে তাঁকে হত্যা করে। আলমডাঙ্গা দারুস সালামের প্রতিষ্ঠাতা তিনি। তাছাড়া শিক্ষা বিস্তারে তিনি অসামান্য ভূমিকা স্মরণযোগ্য।

শহীদ বুদ্ধিজীবী ডাক্তার বজলুল হকের ছেলে আশরাফুল হক সঞ্জু মিয়াকেও যুদ্ধকালীন জুন মাসে পাকিস্থান পুলিশ ধরে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরে সেপ্টেম্বর মাসে যশোরের বন্দিশালা থেকে মুক্তি পেয়ে তিনি বাড়ি ফেরেন।

          ২ ‍ডিসেম্বর রাত ৯টায় জানাযা শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। অন্যান্যের মধ্যে জানাযায় উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহি উদ্দীন ও এম সবেদ আলী, বর্ষিয়ান সমাজসেবক ডাক্তার আব্দুল হামিদ, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম শফি প্রমুখ। 

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ছোট ভাই বিজিবির সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার ওবাইদুর রহমান মোহন ও প্রাক্তন জেলা ও দায়রা জর্জ  মাহবুবুল হক সকলের নিকট দোয়া চেয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৪৪ মিনিট আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

২ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৪ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

৪ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।