লগইন
দই বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসাঃ ৯শ ৬৫ পিচ ইয়াবাসহ র‌্যাবের হাতে ওসমানপুরের দইব্যবসায়ি এনামুল আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দই বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসাঃ ৯শ ৬৫ পিচ ইয়াবাসহ র‌্যাবের হাতে ওসমানপুরের দইব্যবসায়ি এনামুল আটক


৯ শ ৬৫ পিচ ইয়াবাসহ আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের দইব্যবসায়ি এনামুল হককে কুষ্টিয়া র‌্যাব -১২ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২-র কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে ১৫ মার্চ বিকেলে আটক এনামুল হকের এনামুল দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সময় ব্যবসাপ্রতিউষ্ঠানের র‌্যাকে থাকা মিষ্টির প্যাকেটে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। ৫টি পলিথিনের প্যাকেটে মোট ৯শ ৬৫ পিচ ইয়াবা ছিল। অভিযানকালে এনামুলের নিকট থেকে ৩ হাজার নগদ টাকা ও দুটি মোবাইলসেট উদ্ধার করা হয়েছে।


ওসমানপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল হক (৪৩) দীর্ঘদিন ধরে দইয়ের ব্যবসার আড়ালে মাদকব্যবসা করছেন – গোপন সংবাদে এমন তথ্য পেয়ে র‌্যাব তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। আটক এনামুল হক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। কীভাবে তার দোকানে ইয়াবা ট্যাবলেট আসলো তাও জানেন না বলে উল্লেখ করেন।
এলাকাবাসীসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর এলাকা মাদকব্যবসার রুট হিসেবে দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছে। এ গ্রামটি আলমডাঙ্গা উপজেলা, মেহেরপুর জেলার গাংনী উপজেলা ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সীমান্তবর্তী চৌমহনা।

ইতোপূর্বে মিরপুর থেকে মাদকের বড় চালান নিয়ে ঢাকায় যাওয়ার সময় ওসমানপুরে পুলিশের হাতে ধরা পড়ে মাইক্রোবাস।
এ ঘটনায় রাত সাড়ে ৯টায় আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।