লগইন
তিন দিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহে কৃষকের স্বপ্ন ধুলিসাৎ!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
তিন দিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহে কৃষকের স্বপ্ন ধুলিসাৎ!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- তিন দিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাসহ জেলার অধিকাংশ কৃষকের স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে ধান ক্ষেত, ক্ষতি হয়েছে সবজি চাষেও।

উপজেলার ভাতুড়িয়া গ্রামের কৃষক কবির হোসেন বলেন, আমার তিন বিঘা জমির ধান কেটে বিচেলী করার জন্য মাঠে রেখেছিলাম। দুদিন পরে গুছিয়ে আনার কথা ছিল। কিন্তু সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে।

এখন সব ধান পানিতে ভাসছে এবং পচে কল গজিয়ে যাচ্ছে। এরকম পারফলসী গ্রামের বাবুল আক্তার, ঘোড়াগাছা গ্রামের হাবিব, রবিউল, হিজলী গ্রামের রবিউল মুন্সী, শিতলী গ্রামের আব্দুর রশিদসহ এমন অনেকেই তাদের কষ্টের কথা বলেন। সাগরের লঘু চাপে সারাদেশেরে ন্যায় ঝিনাইদহে গত তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কৃষকরা তাদের পাঁকাধান কাঁটার স্বপ্নে বিভোর ছিল।

কিন্তু অনেক কৃষকের এখন মাথায় হাত। তারা ভাবছেন কিভাবে তাদের সারা বছরের খাবার ঘরে আসবে? এছাড়া মুলা, পালংসাক বাঁধাকপি, মরিচসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এরকম আরও দুই-একদিন বৃষ্টি অব্যাহত থাকলে উপজেলার সত্তর ভাগ কৃষকের রাস্তায় বসতে হবে।

এবিষয়ে হরিণাকুÐু উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বলেন, উপজেলায় ১১২০০ হেক্টর জমিতে এবছর আমনের আবাদ হয়েছে। টানা বৃষ্টিতে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিশংকর বিশ্বাস বলেন, পঁচন রোধে কোন ওযুধ স্প্রে করা যাবেনা কারণ এর বিষক্রিয়া খাদ্য থেকে দীর্ঘদিন নষ্ট হতে চাই না। জমির পানি দ্রæত বের করে দিতে হবে। আবহাওয়া ভাল হলে উল্টে পাল্টে শুকালে ক্ষতি কিছুটা কম হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫০ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫০ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।