লগইন
ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শকের নামে নারী কর্মীদের যৌন নিপিড়নের দায়ে লিখিত অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুন, ২০২১ | ১২:০০ রাত ২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শকের নামে নারী কর্মীদের যৌন নিপিড়নের দায়ে লিখিত অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দেলোয়ার হোসেনের নামে লিখিত অভিযোগ করেছেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,সিএইচসিপিসহ ওই দপ্তরের প্রায় ৩০ জন কর্মচারী। অভিযোগটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক বরাবর পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখ রয়েছে, দেলোয়ার হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার থেকে সিনিয়র ইন্সপেক্টরকে বাদ রেখে তিনি নিজেই উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পদ বাগিয়ে নিয়েছেন। তিনি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও নারী কর্মকর্তা-কর্মচারীদের যৌন নিপিড়ন করেন। তার ভয়ে কেউ অফিসে আসতে পারেনা।

অভিযোগকারীরা বলেন, এর আগে দেলোয়ার হোসেন এক স্বাস্থ্য সহকারীকে কু প্রস্তাব প্রস্তাব দেন। অভিযোগকারীরা বলেন, তিনি ট্রেনিংয়ের অর্ধেক টাকা নিয়ে থাকেন সবার কাছ থেকে। সেই সাথে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও স্যাটেলাইট ক্লিনিকে দেওয়া বিভিন্ন আসবাব পত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রী সেই সমস্ত কেন্দ্রে না দিয়ে তিনি আত্মসাত করেন। এ বছরে কৃমি সপ্তাহ শুরু হলে দেলোয়ার হোসেনের দায়িত্ব ছিল প্রচার মাইক বের করার। ব্যপক প্রচারের জন্য প্রত্যেক ইউনিয়নে ৬ হাজার টাকা করে বাজেট করা হয়। প্রত্যেক ইউনিয়নে একটি করে মাইক দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সারা উপজেলা একদিনে মাত্র একটি মাইক দিয়ে কাজ সেরেছেন।

এই কাজে তিনি ১ লাখ ২ হাজার টাকা তুরেল নেন। একই ভাবে তিনি আত্মসাত করেছেন চলতি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রচারের টাকা। তার নামে অভিযোগ রয়েছে তিনি ফিটনেস সার্টিফিকেট বিক্রি করেন কোন পরীক্ষা ছাড়ায়। এই বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, আমি কাজ বুঝে নিতে চাই বলে অফিসের সবাই আমার উপর ক্ষেপে আছেন। যার কারণে আমার নামে অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঃ রশিদকে প্র্রধান করে গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৪ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৬ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৬ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৭ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৭ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১৫ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১৫ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।