লগইন
ঝিনাইদহ সদরের ১৫ ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১১৯ জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহ সদরের ১৫ ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১১৯ জন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে মনোনয়ন পেতে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন তাদের জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের কাছে। জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ উন্মুক্তভাবে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে জীবণ বৃত্তান্ত আহবান করে। ঝিনাইদহ সার্কিট হাউজে দিনব্যাপী জীবণ বৃত্তান্ত সংগ্রহ করা হয়।

জীবণ বৃত্তান্ত গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ আককাস উদ্দিন, মাসুদ আহমেদ সঞ্জু, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার খান সউদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এম এ হাকিম, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, উপ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ প্রমুখ।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া স্বচ্ছ করতে উন্মুক্ত জীবণ বৃত্তান্ত গ্রহণ করা হয়। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে গান্না ও পোড়াহাটি ইউনিয়ন থেকে একই পরিবারের ৩ জন করে জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫১ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫১ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।