লগইন
ঝিনাইদহে পুলিশ পরিচয়ে প্রতারণার মামলায় দুই যুবক গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে প্রতারণার মামলায় দুই যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে পুলিশ পরিচয়ে প্রতারণার মামলায় দুই যুবক গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গত ১ লা ডিসেম্বর রায়গ্রাম ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। রোববার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, জাহিদ ও উজ্জল ঝিনাইদহের কালীগঞ্জ ও যশোরের কেশবপুরসহ বিভিন্ন এলাকার ইউপি মেম্বর-চেয়ারম্যানদের কাছে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিল। তাদের প্রতারণার বিষয়টি ছিল ভিন্ন।

স্মার্ট ভাবে কথাবার্তা বলে তারা সহজেই ইউপি চেয়ারম্যান এবং মেম্বরদের বশ করতে পারতো। এ ভাবে তারা কালীগঞ্জের ২০ ব্যক্তির কাছে পুলিশ পরিচয়ে ফোন করে ৭ ব্যক্তির কাছে সফল হয় এবং টাকা হাতিয়ে নেয়। এছাড়া ঝিনাইদহ ও যশোরের কেশবপুর এলাকার মেম্বর চেয়ারম্যানদের কাছেও ফোন করে একই ভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। শনিবার রাতে কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া ও পিএসআই আশিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে যশোরের অভয়নগর উপজেলার আলমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জহিদ ও উজ্জল হোসেন নামের দুই যুবককে গ্রেফতার করে।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক নগদ ৬২ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল বেনাপোল পোর্ট থানা এলাকার ছোট আঁচড়া গ্রামের রফিকুল ইসলাম খোকনের ছেলে ও জাহিদ শার্শা উপজেলার বেনাপোল পোর্ট এলাকার বড় আঁচড়া গ্রামের ছামসুজ্জোহার ছেলে। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩২ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৩ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।