লগইন
ঝিনাইদহে পার্কে বেড়াতে এসে যশোরের দু’জনকে অপহরণ ও মুক্তিপণদাবি :  ৫ সদস্য গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে পার্কে বেড়াতে এসে যশোরের দু’জনকে অপহরণ ও মুক্তিপণদাবি : ৫ সদস্য গ্রেফতার


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিনের নেতৃত্বে শহরের আরাপপুর এবং মুজিব চত্বর এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণদাবিকারী সন্ত্রাসী গ্রুপের প্রধান লিখনসহ ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, বসির বিশ্বাসের ছেলে লিখন বিশ্বাস (২৬), শাহাদত লস্করের ছেলে মিরাজ লস্কর (২০), জিন্নাহ বিশ্বাসের ছেলে তুহীন বিশ্বাস (২৩) ও কামরুল হোসেনের ছেলে রিপন হোসেন। এদের সবার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামে।

এর আগে রাকিবুল ইসলাম (২৫) নামে আরো একজনকে গ্রেফতার করে র‌্যাব। কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীরা গত ২৩/০১/২১ ইং তারিখে খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের ছাত্রী যারীন ইয়াসমিন (১৮) তার বন্ধু শামীম আহমেদ (১৮) ঝিনাইদহ শহরের মহিষাকুন্ড এলাকায় পৌর পার্কে বেড়াতে আসেন। সেসময় বিকেল সাড়ে ৫টার দিকে ৬/৭ জন সন্ত্রাসী যুবক তাদের পথরোধ করে জোরপূর্বক একটি পরিত্যক্ত ভবনে নিয়ে জিম্মি করে রাখে। তারা সেখানে তাদের মারধর করে, ছুরি দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে একলাখ টাকা মুক্তিপণ দাবী করে বিকাশের মাধ্যমে কিছু টাকা নিয়ে নেয়। সন্ত্রাসীরা যারীনকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং তাদের সাথে থাকা সমস্ত টাকা পয়সা নিয়ে ছিনিয়ে নেয়।

মেয়েটির স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে এই সংবাদ পেয়ে ওই রাতেই ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি বিশেষ দল ঘটনাস্থল থেকে ভিকটীম: যারীন ইয়াসমীন (১৮) ও শামীম আহমেদকে (১৮) উদ্ধার করে এবং ওই দিনই র‌্যাব রাকিবুল ইসলাম (২৫) নামে এক মুক্তিপণদাবিকারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। এরপর বাকিদের গ্রেফতারের জন্য র‌্যাব এর পিছনে কারা জড়িত তাদের খুজে করে বাকিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় যারীন ইয়াসমীন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৩২, তারিখ ২৪/০১/২১ ইং, ধারা-৩৪১/৩২৩/৩৮৫/৩৮৭/৩৪২/৫০৬ পেনাল কোড। উল্লেখ্য গ্রেফতারকৃত লিখন বিশ্বাস মুক্তিপণদাবীকারী সন্ত্রাসী গ্রপের প্রধান এবং উক্ত ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য হুমকি দি‌লেন জামায়াত নেতা

১৪ মিনিট আগে
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য  হুমকি দি‌লেন জামায়াত নেতা

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৪৬ মিনিট আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৪৭ মিনিট আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।