লগইন
ঝিনাইদহে ঐতিহ্যবাহী জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে  মসজিদ নির্মাণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ১০৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে ঐতিহ্যবাহী জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে মসজিদ নির্মাণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে এই প্রথম অত্যাধুনিক মসজিদের উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহের জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে সিদ্দীকিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসায় এ জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। এ সময় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সাংসদ খালেদা খানম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্দীকিয়া আলিয়া কালিম এম এ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাব্বির আহমেদ রুকু, সিদ্দীকিয়া আলিয়া কালিম এম এ মাদ্রাসা জামে মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রাজ্জাক, জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইউম শাহরিয়ার জাহেদী হিজল, ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবুসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিদ্দীকিয়া আলিয়া কালিম এম এ মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস। এ সময় উদ্বোধক নাসের শাহরিয়ার জাহেদী মহুল তার বক্তব্যে বলেন, সর্বশক্তিমানের ইচ্ছায় এ মসজিদ করতে পেরেছি। অত্যাধুনিক এ মসজিদ আল্লাহ কবুল করুন।

আপনারা মসজিদে এসে নামায আদায় করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আজ ২রা ফেব্রæয়ারী আমার মরহুম পিতা ভাষা সৈনিক মুসা মিয়ার জন্মদিন। তার জন্মদিনে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। আর আপনারা যখনই যে কোন প্রয়োজনে আমাকে ডাকলেই পাশে পাবেন। প্রধান অতিথি সাংসদ খালেদা খানম বলেন, ঝিনাইদহে এমন অত্যাধুনিক মসজিদ নির্মাণ হয়েছে এই প্রথম। এমন মসজিদ পৃথিবীর বড় বড় দেশে দেখা যায়। এর নির্মাণ ব্যয়ও অনেক। এই প্রথম কোন মসজিদে ঝিনাইদহে মহিলাদের নামাযের ব্যবস্থা করা হয়েছে। আমি খুব খুশি আল্লাহর এমন ঘরের উদ্বোধনে থাকতে পেরে। এমন উদ্যগ জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো হউক এই প্রত্যাশাই করি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য হুমকি দি‌লেন জামায়াত নেতা

১৭ মিনিট আগে
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য  হুমকি দি‌লেন জামায়াত নেতা

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৪৯ মিনিট আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৫০ মিনিট আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।