লগইন
ঝিনাইদহে  আওয়ামীলীগের উদ্দ্যোগে জাতির জনকের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে আওয়ামীলীগের উদ্দ্যোগে জাতির জনকের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের আরাপপুরে গত শনিবার ১৫ই আগষ্টে থানা আওয়ামীলীগের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির এ্যাডহক কমিটির সদস্য আবু সাঈদ বিশ্বাস উপজেলা আওয়ামীলীগের সম্মতিতে ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণের ব্যাবস্থা করেন।

জাতীয় শোক দিবস ও জাতীর জনকের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে তাহজীব আলম সিদ্দিকী সমী এমপি ঝিনাইদহ-২ আসনের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সদর উপজেলার আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিজে উচ্চকন্ঠে শ্লোগান দেন ,”কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়?” ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাসের তত্বাবধানে খাবারের প্যাকেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও ৯নং পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হিরন, এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম, রায়হান ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি, রুহুল আমীন।

আরাপপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন , আবু সুমন বিশ্বাস, সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ ও সাধারণ সম্পাদক, সরকারী কে,সি কলেজ, মোঃ আশরাফুল আলম, সাংগাঠনিক সম্পাদক, জেলা ছাত্রলীগ, খোকন বিশ্বাস, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, মোঃ আমীর ফয়সাল, সহ-সভাপতি, ঝিনাইদহ বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, রঞ্জিত ধর, থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, মামুন শেখ, সদস্য , ঝিনাইদহ পৌর যুবলীগ, মোঃ আজম, সদস্য, ঝিনাইদহ পৌর যুবলীগ, মোঃ রুহুল আমীন, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, সদস্য পৌর যুবলীগ, মোঃ রাজন মিয়া, আহবায়ক, ৮ নং পাগলা কানাই ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ নেতা বাবুল হোসেন প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্টানে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগ ও এর সকল স্তরের নেতা-কর্মীবৃন্দ।

ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক জনাব মোঃ শহিদুল ইসলাম হিরন বলেন, “ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু কন্যা বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি সাথে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য ছাড়াও সেই কালোরাতে যারা শহীদ হয়েছিলেন তাদের রুহের মাগফেরাত কামনা করি।“

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৩ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৪ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৭ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৭ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৮ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৮ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।