লগইন
ঝিনাইদহের হলিধানী-বাজার গোপালপুর সড়কের করুণ দশা, বিপাকে আমজনতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের হলিধানী-বাজার গোপালপুর সড়কের করুণ দশা, বিপাকে আমজনতা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ একটু খানি বৃষ্টি হলেই ঝিনাইদহের রাস্তাঘাটগুলোর করুন চিত্র ফুটে ওঠে। সে পৌরসভা এলাকা আর জেলার বাইরেই হোক। রাস্তা নির্মান ও মেরামত বাবদ সরকার প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। অথচ গ্রামাঞ্চলের রাস্তাগুলোর দৈন্যদশা দেখে মানুষ ক্ষুদ্ধ হচ্ছে।

শুধু গ্রাম বা ইউনিয়নের রাস্তায় নয়, জেলা শহরের সড়ক মহাসড়কগুলো মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। ঝিনাইদহ সড়ক বিভাগ ও এলজিইডি এসব রাস্তা মেরামত ও রক্ষনাবেক্ষন করে থাকে। তাদের গাফলতি আর ঠিকাদারের দুর্নীতির কারণে মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।

ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী-বাজার গোপালপুর-খাড়াগোদা রাস্তার বেহাল দশার কারনে বিপাকে পড়ছে এলাকা ও দুর দুরান্ত থেকে চলাচল করা আমজনতা। হলিধানী বাজার থেকে কিছু দুর এগিয়ে গেলেই চোখে পড়বে রাস্তায় রয়েছে বড় বড় গর্ত সহ গোটা রাস্তা জুড়েই খানাখোন্দকে ভরপুর।

বৃষ্টি হলে চলাচল করা যায় না। প্রতিনিয়ত যানবাহন উল্টে দূর্ঘটনা ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যা। সরেজমিনে দেখা গেছে হলিধানী থেকে বাজার গোপালপুর সড়কের হলিধানী মাদ্রাসার সামনে বড় বড় গর্তে পানি জমে সড়ক ভেঙে পুকুরে বিলিন হয়ে যাচ্ছে। কিন্তু পথচারীরা কোন প্রতিকার পাচ্ছে না। হলিধানী গোপালপুর সড়কে প্রতিদিন শতশত ছোট বড়সহ বিভিন্ন বানিজ্যিক যানবাহন ঝুকি নিয়ে চলাচল করছে। হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি দ্রুত রাস্তাটি মেরামতের জন্য এলজিইডি কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

২ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৫ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৫ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৬ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৬ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।