লগইন
ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে নৌকা সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে নৌকা সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর পশ্চিমাঞ্চলে নির্বাচন নিয়ে সহিংস তৎপরতা ক্রমেই দানা বেঁধে উঠছে। সাগান্না ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আল মামুনের সমর্থকদের ওপর হামলার পর এবার সাধুহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজির উদ্দিনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে নৌকা সমর্থকরা।

শুক্রবার রাত ১০.১০ টার দিকে নৌকার প্রার্থী সফিউদ্দিন মিন্টুর কতিপয় সমর্থক কাজী নাজির উদ্দিনের নির্বাচনী অফিস তছনছ করে বলে অভিযোগ উঠেছে। কাজী নাজির উদ্দিন অভিযোগ করেন, তিনি প্রচার কাজে ব্যস্ত থাকার সুযোগে নৌকার সমার্থক আকতারউজ্জান ইকতার পিতা মৃত বাদল এনায়েতপুর, ইয়াকুব পিতা আবুল হোসেন গ্রাম বোড়াই, মনিরুল পিতা জানআলী গ্রাম সিন্দুরিয়া, হাসেম পিতা সাহার আলী এনায়েতপুর, হারুন পিতা বিশারত বোড়াই, মিন্টু পিতা মশলেম গ্রাম সাধুহাটি, রিদয় পিতা গ্রাম সাধুহাটি, আজাদ পিতা গ্রাম সাধুহাটি, রাসেল পিতা গ্রাম সাধুহাটি, রাশিদুল পিতা গ্রাম সাধুহাটি ও.হাফিজুল পিতা রশিদ গ্রাম সাধুহাটি সহ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালায়।

তিনি এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ব্যবস্থা গ্রহণের জন্য মৌখিকভাবে অভিযোগ করেছেন। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা কে কেন্দ্র করে বর্তমানে সাধুহাটি ইউনিয়ন এ উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে দুই প্রার্থীর সমর্থকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৫১ মিনিট আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৫১ মিনিট আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

৫৯ মিনিট আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

২ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৩ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

৩ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৭ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৭ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৭ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।