লগইন
ঝিনাইদহের সাধুহাটিতে মসজিদের টাকা ধার নেওয়ার কথা ফাঁস করায় সংঘর্ষ; আহত ৩
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের সাধুহাটিতে মসজিদের টাকা ধার নেওয়ার কথা ফাঁস করায় সংঘর্ষ; আহত ৩


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মসজিদের টাকা ধার নিয়ে পরিশোধ না করার কথা জনসমক্ষে বলে দেওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারিককে কুপিয়ে জখম করেছে একই গ্রামের মোহন খা ও সামছুল খাঁ। এ নিয়ে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল বারিক জানান, সাধুহাটি ইউনিয়নের পোতাহাটী জামে মসজিদের ৬ হাজার টাকা ধান নেয় খাঁ গোষ্ঠির। দীর্ঘ দিন ধার নেওয়া টাকা মসজিদ ফান্ড জমা না দেওয়ায় কমিটির লোকজন শুক্রবার জুম্মার নামাজের পর জিজ্ঞাসা করেন টাকা কার কাছে আছে। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারিক উপস্থিত মুসল্লিদেরকে জানিয়ে দেন ধারকৃত টাকা মোহন খাঁদের কাছে আছে। কেন জনসমক্ষে ধারের টাকার কথা বলা হলো এই নিয়ে নামাজ শেষে আব্দুল বারিকের উপর হামলা চালায় মোহন খাঁ ও তাদের গোষ্ঠির লোকজন।

নামাজ শেষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলায় আহত হন আব্দুল বারিক, মোহন খাঁ ও সামছুল খা। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন মসজিদের টাকা ধার নিয়ে সংঘর্ষের কথা স্বীকার করে জানান, খাঁ গোষ্ঠির লোকজন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারিককে কুপিয়ে জখম করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১৬ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।