লগইন
ঝিনাইদহের উপ-শহরপাড়ায় ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে চারতলার ফ্ল্যাটে ঢুকে ৬ লাখ টাকার সোনার গহনা চুরি!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের উপ-শহরপাড়ায় ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে চারতলার ফ্ল্যাটে ঢুকে ৬ লাখ টাকার সোনার গহনা চুরি!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- দিনের বেলা সাবেক সেনা সদস্যের স্ত্রীর গহনা কৌশলে হাতিয়ে নেয়ার পর এবার ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের স্টেনো টাইপিষ্ট মেহেদী হাসান লাভলুর বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা রান্না ঘরের ভেন্টিলেটর দিয়ে চারতলার ফ্ল্যাটে ঢুকে প্রায় ৬ লাখ টাকা মুল্যের সোনার গহনা নিয়ে গেছে। এ সময় লাভলু পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে ছিলেন।

মেহেদী হাসান লাভলু জানান, তিনি উপ-শহরপাড়ার মানোয়ারের বাসার চার তলায় ভাড়া থাকেন। শনিবার বিকালে তিনি বাসায় তালা দিয়ে শ্বশুরবাড়ি চলে যান। রোববার সকালে এসে এই চুরির ঘটনা জানতে পারেন। বাসার আর কোন জিনিস চোরেরা নেয়নি বলে জানা গেছে। রাতের কোন এক সময় চুরি হয়েছে বলে বাড়ির মালিক মানোয়ার মনে করেন। তবে পাড়ায় নাইটগার্ড থাকার পরও কিভাবে চুরি হলো তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন বলে লাভলু উল্লেখ করেন। উল্লেখ্য গত ৩ এপ্রিল উপশহরপাড়ার সাবেক সেনা সদস্যের স্ত্রী রেখা সুলতানার দেড় লাখ টাকার সোনার গহনা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকৃত গহনা উদ্ধার না হতেই ১৪ দিন পর আবারো দুধর্ষ চুরির ঘটনা ঘটলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

২ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৩ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

৯ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১০ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

১০ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।