লগইন
ঝিনাইদহসহ ৫ জেলায় আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহসহ ৫ জেলায় আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ঈশ্বরদী উপকেন্দ্রে ল্যুপ ছিঁড়ে আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল কুষ্টিয়াসহ ৫টি জেলা। শনিবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় দিনের শুরু থেকেই চরম ভোগান্তি নেমে আসে জনজীবনে। ওজোপাডিকো লি. কুষ্টিয়ার বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রণব দেবনাথ জানান, সকাল ১০ টা ১৫ মিনিট থেকে টানা দুপুর ১২টা পর্যন্ত সম্পূর্ণরূপে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন গ্রাহকরা। দুপুর ১২টায় বটতৈল উপকেন্দ্র থেকে আংশিক চালু হয়।

পরে দুপুর ১২ টা ৪৫ মিনিট নাগাদ সম্পূর্ণ লাইন চালু হয়। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে কুষ্টিয়ার প্রায় ৫ লাখ গ্রাহক চরম ভোগান্তিতে পড়েন। কুষ্টিয়া ছাড়াও চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, রাজবাড়িতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

একই সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত খুলনা ও বরিশাল বিভাগের সবগুলি জেলা-উপজেলারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানান তিনি। কুষ্টিয়া বটতৈলের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পিজিসিবির নির্বাহী প্রকৌশলী (জিএমডি ঝিনাইদহ) আরিফুর রহমান জানান, সকালে জাতীয় গ্রিডের ঈশ্বরদী উপকেন্দ্রে একটি ল্যুপ ছিঁড়ে যাওয়ায় হঠাৎ করেই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে।

পরে সমস্যাটি খুঁজে বের করে তার মেরামত শেষে দুপুর পৌনে ১টা নাগাদ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়। এ ঘটনায় কুষ্টিয়াসহ আশপাশের জেলা গুলিতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৫৬ মিনিট আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

১ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

৭ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৮ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৮ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১০ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১০ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৪ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১৪ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৭ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।