লগইন
ছাত্রি উত্যক্তের প্রতিবাদ করায় আলমডাঙ্গার তিওরবিলা হাই স্কুলের এক সহকারী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ছাত্রি উত্যক্তের প্রতিবাদ করায় আলমডাঙ্গার তিওরবিলা হাই স্কুলের এক সহকারী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত

ছাত্রি উত্যক্তের প্রতিবাদ করায় আলমডাঙ্গার তিওরবিলা হাই স্কুলের এক সহকারী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করেছে বখাটে ছাত্ররা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ৬/৭ জন বখাটেক সহকারী শিক্ষকের উপর হামলা করে। এ ঘটনায় হামলার শিকার সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম লিখিত অভিযোগে জানান, স্কুল শুরু এবং ছুটির সময় তারই স্কুলের সাবেক ছাত্র বখে যাওয়া সোহান কয়েকজন বখাটেকে নিয়ে স্কুল গেটের সামনে দাড়িয়ে মেয়েদের প্রতিদিন উত্যেক্ত করে। গত ৬ তারিখে শিক্ষক রাশিদুল ইসলাম মেয়েদের উত্যেক্ত না করতে সোহানকে নিষেধ করেন। এতে সে শিক্ষককে গালমন্দ করে এবং দেখে নেয়ার হুমকি দেয়। সোহানের সাথে তিয়রবিলা গ্রামের কিছু উশৃঙ্খল ও বখাটে থাকায় শিক্ষক রাশিদুল ইসলাম ভয় পেয়ে যান।


তিনি স্কুলের শিক্ষকদের পরামর্শে ওই দিনের ঘটনার বিবরন তুলে ধরে পরদিন থানায় একটি সাধারন ডায়েরী করেন। এতে সোহান ও তার বখাটে সহযোগীরা ক্ষীপ্ত হয়ে ওঠে। তারা গতকাল মঙ্গলবার স্কুল শুরুর আগে থেকেই গেটে অবস্থান নেয়। পৌনে ১০টার দিকে শিক্ষক রাশিদুল স্কুলে ঢোকার সময় তার উপর হামলে পড়ে বখাটেরা। সোহান ও তার সহযোগী বখাটেরা বেদম পিটাতে থাকে রাশিদুলকে। এসময় আশপাশের লোকজন ভয়ে কেউ এগিয়ে আসেনি। তবে স্থানীয় ক্যাম্প পুলিশ এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় পুলিশ স্থানীয় বখাটে মোজাম্মেলকে আটক করে।


লজ্জাজনক এ ঘটনার পর হতবিহ্বল হয়ে পড়েন শিক্ষক রাশিদুল ইসলাম। এরপর তিনি গতকাল সন্ধ্যায় স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে আলমডাঙ্গা থানায় এসে সোহানসহ ৬ বখাটের নাম উল্লেখ করে আবারও অভিযোগ দায়ের করেন।
খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ লাল বলেন, ঘটনা অত্যন্ত লজ্জাজনক। প্রশাসন যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা করেন তিনি।


আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লাঞ্ছিত শিক্ষক অভিযোগ দিয়েছেন। একজন আটক হয়েছে। অভিযুক্ত বাকি সবাইকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

১৫ মিনিট আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

১৬ মিনিট আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৩ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৩ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৪ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৫ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৫ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১৩ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১৪ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৪ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।