লগইন
চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গায় থ্রী-হুইলার উল্টে চালক নিহত: আহত ৪
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গায় থ্রী-হুইলার উল্টে চালক নিহত: আহত ৪


আলমডাঙ্গায় থ্রী-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন থ্রী হুইলারে থাকা চার যাত্রী।


৩০ জুন বুধবার রাত ৮ টার দিকে আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর-শ্রীরামপুর মাঠে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত থ্রী-হুইলার চালকের নাম সোনা মিয়া (৪৭)। তিনি আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

আহতরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মুস্তাকিন আলী (২৪) ও দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (৩৫)। তিনি চুয়াডাঙ্গা ইউসিসি ব্যাংকের ক্যাশিয়ার। আহত মোস্তাকিন আলী ছাত্র।

বাকী দু’জনের নাম জানা যায়নি। তারা আলমডাঙ্গা শহরের লাল ব্রীজ এলাকা থেকে থ্রী-হুইলারে ওঠেন কুষ্টিয়ার উদ্দেশ্যে।


স্থানীয়রা জানান, রাতে আলমডাঙ্গা থেকে ৪ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল থ্রী-হুইলারটি। এসময় জগন্নাথপুর-শ্রীরামপুর মাঠে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের আলো থ্রী-হুইলার চালকের চোখে লাগে। পরে ভেজা সড়কে চালক ব্রেক করলে থ্রী-হুইলারটি উল্টে যায়। এতে চালক সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন থ্রী-হুইলারে থাকা চার যাত্রী। নিহত ও আহত ২জনকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক চালক সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


তিন ভাইয়ের মধ্যে নিহত সোনা মিয়া সকলের বড়। আজ বৃহস্পতিবার সকালে গ্রামেরর গোরস্থানে লাশ দাফন করা হবে।
গতকাল রাতে নিহতের লাশ বাড়িতে পৌঁছলে মা-বাপ, ভাই, স্ত্রীসহ নিকট আত্মীয়দের বুক ফাটা আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

১ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

১ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

২ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।