সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বৈধ কাগজপত্র না থাকায় চুয়াডাঙ্গার জীবননগরে একটি বেকারী ও তিনটি হোমিওপ্যাথিক চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদউত্তীণ ওষুধ বিক্রিকরাসহ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এ জরিমানা করা হয়। ৪টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে জীবননগর পৌর এলাকার পৃথক স্থানে এ অভিযান পরিচালনা কারেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার রানী ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করে। মেয়াদউত্তীণ ওষুধ বিক্রি করায় হোমিওপ্যাথিক আইনে অনুশক্তি হোমিও হলের চিকিৎসক মুনীর আহম্মেদকে ১হাজার টাকা, এ আলী হোমিও হলের চিকিৎসক জব্বার আলীকে ১০হাজার টাকা এবং মাস্টার হোমিও হলের মালিক মোস্তফা কামালকে ১ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং জীবননগর থানা পুলিশের একটি দল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৬ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৬ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৬ ঘন্টা আগে