লগইন
চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় খালেদা আক্তার মুন্নি (২১) নামে এক তরুণীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

নিহত নারী আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইদগাহ পাড়ার খোয়াজ আলীর মেয়ে। তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন নিহত মুন্নি। মুন্নিকে তার প্রথম স্বামী তালাক দেওয়ার পর সে খারাপ পথে পা বাড়িয়ে দেয়।

স্থানীয়রা জানায়, ওই নারীকে কৌশলে ডেকে এনে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে মরদেহ পালিয়ে যায়। মরদেহ উলঙ্গ অবস্থায় পড়েছিল এবং পাশে বোরকা, ওড়না, জামা, পায়জামা ও ভ্যানেটি ব্যাগ পড়েছিল। কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীরে পোকা ধরেছে। শেয়ালে না খাওয়ায় মরদেহ অক্ষত অবস্থায় ছিল। এই এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আগে ঘটেনি বলে জানান তারা।

বৃহস্পতিবার সকালে হাজরাহাটি-বোয়ালমারি মাঠে পানের বরজে কাজ করতে আসে শ্রমিকরা। এসময় একটি পান বরজের পাশে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানায়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রনয়ন করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে ঘটনার পরপরই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে মরদেহ দেখে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

১৭ মিনিট আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

১৮ মিনিট আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

১ ঘন্টা আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

২ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

২ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

৩ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৪ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।