লগইন
চুয়াডাঙ্গায় তন্ময় হত্যার ঘটনায় মামলা দায়ের : গ্রেফতার ১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় তন্ময় হত্যার ঘটনায় মামলা দায়ের : গ্রেফতার ১


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ ১০ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে সদর থানায়। নিহতের মেজ ভাই আলিহিম মাসুদ বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় আসামি সুমনকে পুলিশ গ্রেফতার করেছে। লাশের ময়না তদন্ত শেষে গ্রামের কবর স্থানে রাতেই দাফন সম্পর্ণ করা হয়। সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকায় থেকে তাকে গ্রেফতার করে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপুকে আকাশসহ তার গ্রæপের ১০ জন কিশোর গ্যাঙ সদস্য ধারালো অস্ত্র দিয়ে স্কুল মাঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধারে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মেজ ভাই আলিহিম মাসুদ বাদি হয়ে সোমবার ৭ জনের নাম উল্লেখসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সদর থানায়। হত্যা মামলার এজাহার নামীয় আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত রুহুলের ছেলে সুমনকে পুলিশ পৌর এলাকা থেকে গ্রেফতার করে।

দন্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা মামলা রুজু হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং ৪।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৭ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৭ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।