সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার জীবননগরে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন
জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচিত করা হয়েছে।
দিনটি উপলক্ষে সকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উন্মোচন করেন।
ম্যুরাল উন্মোচনের পর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জীবননগর থানা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম।
এদিকে, জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ও শোক দিবসের পতাকা উত্তোলন, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোকদিবসের পতাকা উত্তোলন, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
৮ ঘন্টা আগে