সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় পাখি শিকারীর হাত থেকে রক্ষা পেল কিছু হীরামন টিয়া
চুয়াডাঙ্গায় বনবিভাগের কর্মকর্তার তড়িৎ পদক্ষেপে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি হীরামন টিয়া। বুধবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা বনবিভাগের কর্মকর্তা জাকির হোসেন জানান, বুধবার (২৩ সেপ্টম্বর) সকালে বেলাগাছির বখতিয়ার হামিদের নিকট জানতে পারি কয়েকজন পাখি শিকারী দিগড়ী গ্রাম থেকে বেশ কয়েকটি হীরামন টিয়া পাখি পাচার করে নিয়ে যাচ্ছে।
খবর পেয়ে দ্রুত সেখানে যায়। পাচারকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পাখিগুলো উদ্ধার করে বনবিভাগে নিয়ে যায়। ২৩ সেপ্টম্বর বিকেলে পাখিগুলো নেয়া হয় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালেয়ে। বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান পাখিগুলো অবমুক্ত করেন।