লগইন
চুয়াডাঙ্গায় কাজ দেয়ার কথা বলে দুই বোনকে ডেকে এনে রাতভর গণধর্ষণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৩১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
চুয়াডাঙ্গায় কাজ দেয়ার কথা বলে দুই বোনকে ডেকে এনে রাতভর গণধর্ষণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে অনুষ্ঠানের রান্নার কথা বলে দুই বোনকে ডেকে এনে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে । 

সোমবার (২৪ আগস্ট) রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২৫ আগস্ট) দর্শনা থানা পুলিশ নির্যাতিত ওই দুই নারীকে উদ্ধার করেছে। 

এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের একজন আনোয়ার হোসেন সুমনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন সুমন একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, নির্যাতিত ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বার্বুচির কাজ করে জীবিকা নির্বাহ করে। গেল সোমবার বিকালে অভিযুক্তরা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ওই দুই নারীকে নিয়ে যায়। এরপর তারা মিলনের বাড়িতে রেখে ৫ জন মিলে রাতভর দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার দুপুরে পুলিশ খবর পেয়ে নির্যাতিত দুই বোনকে উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতিত দুই নারী মঙ্গলবার রাতে ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, নির্যাতিত দুই নারীকে বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হবে। এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১০ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৩ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৪ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৫ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৬ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।