লগইন
চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক নিহতঃ ইউএনওর ওপর হামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক নিহতঃ ইউএনওর ওপর হামলা

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক নিহতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলা চালিয়েছে স্থানীয় লোকজন।

উপজেলার কাটাপোল গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, সাত বছরের ছেলে ইয়াসিন আলীকে নিয়ে সাইকেলে করে যাচ্ছিলেন মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের ওহিদুল বিশ্বাস। বেলা ১২টার দিকে মাটিবোঝাই একটি ট্রাক্টর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওহিদুল নিহত হন।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহত ইয়াসিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ট্রাক্টরটি আটকে রাখে। তবে ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও এসএম মুনির লিংকন পুলিশের একটি দল নিয়ে সেখানে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয় ও ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে মাথায় আঘাত পান ইউএনও। তাকে উত্তেজিত জনতা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে।

স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এই মাটি বহনের জন্য ট্রাক্টর ওই গ্রামে যাতায়াত করে। এ কারণে দুর্ঘটনার পর ক্ষুব্ধ হন তারা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে ইউএনওকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পৌঁছে দেয়া হয়।

ওসি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ইউএনও ও নিহতের পরিবার দুটি মামলার প্রস্তুতি নিচ্ছে।

ইউএনও লিংকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।