লগইন
গোস্বামী দূর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
গোস্বামী দূর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

এ.কে আজাদ সানিঃ কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোস্বামী দূর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে ।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান জাহিদ (পিয়াস) এর সভাপতিত্বে ১৫ আগষ্ট সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিক কর্মসূচীর সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক ৷

বিদ্যালয়ের হলরুমে শারিরিক দুরত্ব বজায় রেখে আলোচনা অনুষ্ঠানে সিরাজুল হক তার বক্তব্যে বলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙ্গালী জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা- তিনিই বাঙ্গালী জাতিকে এনে দিয়েছেন স্বাধীনতা ও আন্তর্জাতিক স্বীকৃতি ।

আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায় । আর তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন। ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো ।’

এ সময় উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজু আহমেদ, সদস্য শামসুল আলম মিলন, সদস্য ডাঃ এসেম আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডি এম আরজিন, আখতার হোসেন, আবু জাফর (লিটন), হাফিজুর রহমান, মানিক মিয়া প্রমূখ ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ ।

অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ধর্ম) মাওঃ মনিরুজ্জামান ৷

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

২ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৩ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৬ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৬ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৭ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।