লগইন
গাংনী উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনী উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের আয়োজনে সোমবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘অভিষেক’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের সদস্য আবুল কাশেম অনুরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবউদ্দীন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আবুল কাশেম অনুরাগী।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে বরণ করে নেয়া হয় এবং কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি শেষে রজনীগন্ধার স্টিক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন,বিশেষ অতিথি জনাব এম এ খালেক। নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নারীনেত্রী নূরজাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামমান মাষ্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, বামন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ওবাইদুর রহমান কমল, উপজেলা যুবলীগের সেক্রেটারী শফি কামাল পলাশ, সাবেক যুবলীগ নেতা আল ফারুক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম ও সাধারন সম্পাদক নূরুজ্জামান পাভেল ক্লাবের সদস্যদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, বস্থনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সরকারের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সিনিয়র সাংবাদিক হারুণর রশীদ রবি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফারুক আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গাংনী উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

১ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

১ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

২ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৩ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৩ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৪ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৫ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৬ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।