লগইন
গাংনী ইউপি চেয়ারম্যানের সমন্নয় সভা বর্জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনী ইউপি চেয়ারম্যানের সমন্নয় সভা বর্জন

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা সমন্নয় সভা বর্জন করেছে ইউপি চেয়ারম্যান বৃন্দ। রবিবার সকাল সাড়ে ১০ টায় সমন্নয় সভা শুরু হলেও নানা অনিয়মের অভিযোগ তুলে সভা বর্জন করেন তারা। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন,রবিবার সকালে সমন্নয় সভা অনুষ্ঠিত হবে এমন সংবাদ লোকমুখে জানতে পেরে বিষয়টি নিশ্চিত হতে শনিবার রাত ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আবু হানজালাকে ফোন দিলে সে সমন্নয় সভা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন।

যেহেতু চিঠি দিয়ে চেয়ারম্যান বৃন্দকে জানানো সমন্নয় সভার বিষয়টি জানানো হয়নি একারনে সকলের সিদ্ধান্ত মোতাবেক সভা বর্জন করা হয়েছে। সম্প্রতি সময়ে উপজেলার বিভিন্ন সভা থেকে চেয়ারম্যান বৃন্দেকে যথাযথ মূল্যেন করা হয়না। রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু জানান, অনেক সময় সভা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে জানানো হয়। মাসিক সমন্নয় সভায় কোন চিঠি না দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে গত রাতে জানানো হয় একারনে সভা বয়কট করা হয়েছে।

কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, চেয়ারম্যান বৃন্দের নানা কাজকর্ম থাকতে পারে যে কোন সভার অন্তত ২ দিন আগে চিঠি দিলে প্রশ্ন উঠেনা। কিন্তু রাতে মোবাইল ফোনে জানতে পারার কারনে চেয়ারম্যান বৃন্দের সিদ্ধান্ত মোতাবেক সভা বর্জন করা হয়েছে। ষোলটাকা ইউপি চেয়ারম্যাম মনিরুজ্জামানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দেয়া হলে তার ভাই পরিচয় দিয়ে জানায়,গত কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি ও কাশি থাকার কারনে চেয়ারম্যানকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি।সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন,চিঠি না দিয়ে শনিবার রাতে মোবাইল ফোনে সমন্নয় সভার বিষয়টি জানানো হয়েছে।

সকল চেয়ারম্যানের সিদ্ধান্ত সেটা আমারও সিদ্ধান্ত সেটাই। সভা বর্জনের বিষয়ে জানতে বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেনি। তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন মেহেরপুর আদালতে আছি এ বিষয়ে পরে কথা বলছি। ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান জানান,শনিবার রাত ৯ টায় মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সমন্নয় সভার কথা জানালেও চিঠি দেয়নি। এছাড়া মামলা থাকার কারনে আদালতে হাজিরা দিতে এসেছি। গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন, চেয়ারম্যান বৃন্দের সভা বর্জনের বিষয়ে তার জানা নেই।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ বলেন,সমন্নয় সভা বর্জন করেছে এমন বিষয় না । চেয়ারম্যান বৃন্দ দুর দুরান্তে থাকেন একারনে ফোনে বলা হয়েছে হইতো। তবে এরপর থেকে চিঠি দিয়ে জানানো হবে। সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন,ইউপি চেয়ারম্যান বৃন্দ সমন্নয় সভার প্রান। তাই সমন্নয় সভা অনুষ্ঠিত হওয়ার কয়েক দিন পূর্বেই চিঠি দিতে তাদের অবগত উচিত ছিলো। চেয়ারম্যান বৃন্দের অনুপস্থিতির বিষয়টি সভায় উপস্থাপন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৬ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৬ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১০ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১১ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৪ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৫ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।