লগইন
গাংনীর ঝোড়াঘাটে মানবতার কল্যাণে কাজ করছে ৫৪ যুবক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীর ঝোড়াঘাটে মানবতার কল্যাণে কাজ করছে ৫৪ যুবক

গাংনী প্রতিনিধিঃ রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখ পড়লো বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সাইনবোর্ডের দিকে। তাদের অনুমতি নিয়েই ভেতরে প্রবেশ করি। ভিতরে ঢুকে দেখি এক দল যুবক। দেখে অবাক হলাম,যেখানে উঠতি বয়সের যুবকরা মাদকাসক্তসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত সেখানে এই যুবকগুলো কাজ করছে মানুষের কল্যানে।পাশে দাঁড়াচ্ছে অসহায় মানুষের। প্রশ্ন করতে বেরিয়ে এলো তাদের স্বপ্নের কথা, তাদের স্বপ্ন আমাদের এই এলাকায় যে সকল এতিম, অসহায়, নিপীড়িত, নির্যাতিত ও অনাহারে দিন কাটাচ্ছে যে সকল মানুষ তাদের পাশে দাঁড়ানো। এমনই একটি সংস্থা তৈরি করেছে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের যুবসমাজ। কথা হল সভাপতি ইউসুফ আলীর সাথে।

তিনি বলেন, আমরা ৫৪জন যুবক মিলে এই সংস্থাটি গড়ে তুলেছি এবং নাম দিয়েছি বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের স্বপ্ন এই সমাজে যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো। আমরা প্রতিমাসে যে সামান্য অর্থ জোগাড় করি সেই অর্থ দিয়েই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের স্বপ্ন এই সমাজটাকে সুন্দর ও সুশৃঙ্খল করা। রাতের আধারের পথচারীদের জন্য ল্যাম্প বাতি দিয়েছি, যাতে তাদের পথ চলতে সুবিধা হয়।এছাড়াও আমরা এতিম ছাত্রদের জন্য কাজ করে যাচ্ছি। তাদের বিনা পয়সায় প্রাইভেট পড়ানো হবে যাতে অসহায় এতিম ছাত্রগুলো লেখাপড়া করে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এজন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা যোগাবে। এলাকাবাসী জানান, আজকের যুব সমাজ যেখানে ধ্বংসের দ্বারপ্রান্তে সেখানে এই উঠতি বয়সী যুবকগুলো সর্বদা জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে। আমরা এলাকাবাসী তাদের সবসময় সহযোগিতা করব।যেখানে নানা অনিয়মের সাথে যুবকরা জড়িয়ে থাকে সেখানে এই যুবকগুলো সমাজ উন্নয়নের ক্ষেত্রে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয়। তারা এই সমাজটাকে এগিয়ে নেয়ার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। তাই বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে যাক অসহায় মানুষের দ্বারপ্রান্তে এই প্রত্যাশাই করি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

১ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

১ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৫ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৬ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৬ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৯ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৯ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১০ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।