লগইন
গাংনীবাসির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করলেন, এমপি খোকন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ২০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীবাসির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করলেন, এমপি খোকন

গাংনী প্রতিনিধি : গাংনীবাসির উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন মেহেরপুর-২গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন । আজ শনিবার দুপুরে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গাংনীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন তিনি। সাহিদুজ্জামান খোকন বলেন,কৃষিকাজের উন্নয়নের জন্য কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কৃষি বিষয়ক সস্মুখ জ্ঞান নিতে হবে।

কৃষিখাতকে দ্রুত এগিয়ে নিতে গাংনীতে ইতোমধ্যে ১৪ টি হারভেস্টর মেসিন দেয়া হয়েছে। গাংনীর উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে গাংনী উপজেলার দুটি নদী খনন করা হয়েছে। এছাড়া অন্যান্য নদী-নালা,খাল-বীল খনন ও পানি উন্নয়ন বোর্ডের অফিসের জন্য বার বার দাবী জানিয়েছি।মেহেরপুর জেলায় পানি উন্নয়ন বোর্ডের একটি অফিস বরাদ্দ দিয়েছে সরকার। তিনি আরও বলেন,আমি সংসদে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের দাবী জানিয়েছি। গাংনীর চিৎলা ভিত্তি পাট বীজ খামারকে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবী জানিয়ে আসছি। গাংনীতে যদি একটি কৃষি বিশ্ববিদ্যালয় হয় তাহলে আরো দ্রুত গাংনী এগিয়ে যাবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে মেহেরপুর জেলাবাসীর জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন।

মুজিবনগর বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি। গাংনী উপজেলার ৫০ টি প্রাথমিক বিদ্যলয়ের ভবনের কাজ, ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ ও ৬ টি মাদ্রাসার ৪ তলা ভবনের কাজ চলছে। গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোর উন্নয়ন, ২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণ কাজ শুরু হয়েছে। এগুলো শেষ হলে আমাদের ছেলে মেয়েরা শিক্ষার পরিবেশ পাবে। শিক্ষা ছাড়া জাতীর উন্নতি অসম্ভব। তিনি বলেছেন এলাকায় প্রচুর রাস্তাঘাট নির্মাণ হচ্ছে। শুধু রাস্তা চাইলেই হবেনা, তৈরী হওয়া রাস্তাগুলো সংরক্ষণের জন্য নিজেদের উদ্যোগ নিতে হবে। এজন্য বাড়াতে হবে সচেতনতা।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস পচু, আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান আতু। সাংবাদিক জুলফিকার আলী কাননের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএন পাভেল, সিনিয়র সাংবাদিক হারুন আর রশিদ রবি, আবুল কাশেম অনুরাগী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাসুদ রানা প্রমুখ। এর আগে প্রধান অতিথি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি কে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় শেরে বাংলা একে ফজলুল হক গোল্ড মেডেল অর্জন করায় প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম অনুরাগীকে প্রেসক্লাবের পক্ষে ফুলের তোড়া তুলে দেন এমপি সাহিদুজ্জামান খোকন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৩ মিনিট আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৩ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৪ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৫ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৬ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।