লগইন
গাংনীতে স্বতন্ত্র মেয়র প্রার্থী ওপর হামলা: অস্ত্র ও গুলি ছিনতাইয়ের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে স্বতন্ত্র মেয়র প্রার্থী ওপর হামলা: অস্ত্র ও গুলি ছিনতাইয়ের অভিযোগ

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী মো: আশরাফুল ইসলামের প্রচারনায় হামলার অভিযোগ উঠেছে। এ হামলার জন্য আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী আহমেদ আলীর কর্মী সমর্থকদের দায়ি করে সোমবার বিকাল সাড়ে ৪ টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। সতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো: আশরাফুল ইসলাম বলেন,তিনি সহ তার কয়েকজন কর্মী সমর্থকদের নিয়ে ২ নং ওয়ার্ড শিশিরপাড়া গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবন,জাহিদ হোসেন,হিরোক ও আব্দুল করিম সহ অন্তত ১০ জনকে আহত করে।

এসময় তার কাছে থাকা বৈধ একটি পিস্তুুল ভর্তিএকটি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে ৩ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান, হামলার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিত শান্ত করা হয়। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী আহমেদ আলী হামলার অভিযোগ অস্বীকার করে অপর মেয়র প্রার্থী আশরাফুল ইসলামের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলে বলেন, হামলায় নাজমুল নামের এক কর্মী সহ ৪ জন আহত হয়েছে। তিনি আরো বলেন,নির্বাচন চলাকালে বৈধ পিস্তুুল হলেও বহনকরা আইনগত ভাবে বৈধ নয়। তিনি কিভাবে পিস্তুল নিয়ে প্রচারনায় গেলেন তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহবান জানান। গাংনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী জানান,আগামি ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত অস্ত্র বহন নিষিদ্ধ। এর আগে বৈধ অস্ত্র যে কেউ তার নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারে। তবে হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

২৫ মিনিট আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৪ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৫ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৬ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৭ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।