লগইন
গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর বামন্দিতে ট্রাক্টর ও পিকাপের মুখোমুখি সংঘর্ষের দুজন আহত হয়েছে। শনিবার বিকেল ৩টার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন খলিশাকুন্ডি বাজারপাড়ার আব্দুল মজিদের ছেলে আসিব(২১) ও কুষ্টিয়া মিরপুর সদরপুর মাদ্রাসা পাড়ার মৃত হাতেম মোল্লার ছেলে হেলাল উদ্দিন(২৫)।

স্থানীয় আব্দুল মালেক চপল বলেন,বামন্দী কিবরিয়া ফিলিং স্টেশনের পাশে মালবাহী ট্রাক্টর ও পিকআপের সংঘর্ষ ঘটেছে এতে দুইজন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইসাহাক আলী জানান,মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর বামন্দীর কিবরিয়া ফিলিং স্টেশনের কাছে পিকআপ ও মাটিবাহি ট্রাক্টরের সাথে মুখােমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার আহত হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।ঘটনাস্থল থেকে আহতদের ফায়ার সার্ভিসের গাড়ি করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক হেলালউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গাংনী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বুধা দিপ্ত দাস জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুজন এসেছিল তার মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ঘটনা শুনেছি, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫৩ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫৪ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।