লগইন
গাংনীতে মোটরসাইকেল থেকে পড়ে পিতার মৃত্যু, ছেলে আহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ১১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে মোটরসাইকেল থেকে পড়ে পিতার মৃত্যু, ছেলে আহত

স্টাফ রিপোর্টারঃ মেহেরপুরের গাংনীতে মটরসাইকেল থেকে পড়ে ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছেলে নকরুল ইসলাম।নিহত ওমর আলী চিৎলা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে ট্রাক্টরকে সাইড দিয়ে গিয়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

আহত নকরুল ইসলাম জানান,পার্শবর্তী আসমানখালী গ্রামে তার নিকট আন্তীয় মারা যাওয়ার কারনে মোটরসাইকেলে যোগে দাফনের জন্য যাচ্ছিলাম। যাওয়ার পথে সানঘাট গ্রামে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রলিকে সাইড দিয়ে গিয়ে রাস্তার পাশে ধুলাবালিতে স্লিপ করে পড়ে বাবা সহ তিনি আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার বাবা ওমর আলীকে মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,যত্রতত্র ভাবে ইটভাটায় ট্রলি যোগে মাটি বহনের কারনে রাস্তা ও রাস্তার পার্শে মাটি পড়ে চলাচলের অনুপোযুগী হয়ে পড়ার কারনে এসব দূর্ঘটনা ঘটেছে। প্রশাসনের কর্তাব্যক্তিদের নজরদারি না থাকার কারনে প্রায় প্রতিনিয়ন এই দূর্ঘটনা ঘটছে,আবার অনেকেই পঙ্গুত্ব বরণ করছে। সানঘাট গ্রামের বাসিন্দা ও মেহেরপুর জেলা পরিষদ সদস্য শওকত আলী জানান,ট্রলিযোগে মাটি বহন করার সময় সেটা যদি ঢেঁকে নিয়ে যায় তাহলে রাস্তায় যেমন মাটি পড়া কিছুটা হলেও কম হবে তেমনি সড়কে চলাচলকারীরাও দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। তিনি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করেন।

গাংনী হাসপাতালেল জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক শায়লা আহমেদ জানান, ওমর আলীকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।আহত নকরুল ইসলামের হাতে ফ্র্যাকচার হয়েছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১২ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১২ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।