লগইন
গাংনীতে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য সহ ৪ আসামীর ৭ বছরের কারাদন্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ১৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য সহ ৪ আসামীর ৭ বছরের কারাদন্ড

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য সহ ৪ আসামীকে ৭ বছরের কারাদন্ড এবং ১১ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষনা করেন।

আসামীরা হলেন গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের সদস্য হাসান আলী,ইয়াদুল ইসলাম,সুরুজ আলী ও নুহু আলী। রায় ঘোষনার সময় ইউপি সদস্য হাসান আলী আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামীরা পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা গেছে ২০১২ সালের ১২ ফেব্রায়ারি মধ্যরাতে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মালসাদহ নামক এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার প্রস্তুুতি নিচ্ছে।

এসমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় । এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় হাসান, ইয়াদুল, সুরুজ ও নুহুকে গ্রেপ্তার করেন। ওই ঘটনায় গাংনী থানার এসআই জয়নাল আবেদীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই টিপু সুলতান মামলা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় সাক্ষী প্রমানের ভিত্তিতে আদালত রায় ঘোষনা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক, ও আসামী পক্ষে জিল্লুর রহমান কৌশলী ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।