সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে পিতা পুত্রের জেল জরিমানা
গাংনী প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে পিতা পুত্রকে দু’বছরের কারাদন্ড দিয়েছে আদালত। জাল ভিসায় মালদ্বীপে পাঠানোর অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার ২ বছরের কারাদন্ড ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশের আদেশ দিয়েছে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক তারিক হাসান আদালত।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আমিরুল ও তার ছেলে হাফিজুল ইসলাম।মামলার বিবরণে জানা গেছে, বাদিয়াপাড়া গ্রামের বিল্লালের ছেলে রিপন হোসেনকে মালদ্বীপে পাঠানোর জন্য ২০১৭ সালের ১২ মে আদম ব্যবসায়ী আমিরুল ইসলামকে ২ লক্ষ ৮০ হাজার টাকা দেয়া হয়। এরপর রিপনকে মালদ্বীপে পাঠানো হলে জাল ভিসা বলে সনাক্ত করে তাকে দেশে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৫০৬ পেনাল কোড-এ একটি মামলা দায়ের করেন। যার সি, আর কেস নং২৭১/১৯। মামলায় আসামীরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের ২ বছরের কারাদন্ড ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশের আদেশ দেয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
১০ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব
২২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক
২২ ঘন্টা আগে