লগইন
গাংনীতে তিন নারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গাংনীতে তিন নারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান

গাংনী প্রতিনিধি :" করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ মার্চ) সকাল ১১ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারর সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রচেক্ট- বাংলাদেশ এর সহযোগীতায় জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম এর আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষা, রাজনীতি ও কর্মসংস্থান এই তিনটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মেহেরপুরের গাংনীতে তিন নারী নেত্রীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম। জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদ,গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রিজিয়া খানম, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা খাতুন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দিন, সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএন পাভেল ও গাংনী প্রেসক্লাবের সদস্য তোফায়েল আহমেদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, গীতিকার শহিদুল ইসলাম শাওন, ইউনিয়ন পর্যায়ে সম্মাননা প্রাপ্ত নারী নেতৃ ফরিদা পারভিন, আফরোজা খাতুন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গাংনী পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খানম, রাজনীতিতে বিশেষ অবদান রাখায় নারী নেত্রী নুরজাহান বেগম ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় খুরশিদা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,করমদি ডিগ্রী কলেজের প্রভাষক এএসএম সায়েম পল্টু।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।