সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাংনী প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুটি গ্রুপে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।চিত্রাঙ্গন প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল ক গ্রুপে শহীদ মিনার এবং খ গ্রুপে ভাষা আন্দোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শাজাহান রেজা, শামসুজ্জোহা, মোঃ আরিফ হাসান ও মোহাম্মদ ওবায়দুল্লাহ। এসময় জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাবুদ্দিন,গাংনী উপজেলা নব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অন্ডাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
১ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি
১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং
২ ঘন্টা আগে