লগইন
খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


আলমডাঙ্গার খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুনের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন স্বয়ং বিদ্যালয়ের সভাপতি শরীফুল ইসলাম।এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগসূত্রে জানা যায়, গত অর্থ বছরের বাজেটের কাগজপত্র, বিল ভাউচার স্বাক্ষর করে আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়। এতে সরকারি অনুদান হিসেবে পিইডিপি ও স্লিপের টাকা বাবদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ভ্যাট ও আয়কর বাদ দিয়ে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা বরাদ্দ পায়।

তারমধ্য থেকে বিভিন্ন কাজে খরচ করা হয় তেষট্টি হাজার নয় শত তেষট্টি টাকা। বর্ষা মৌসুম ও বিভিন্ন কারনে বাকি টাকা খরচ করা হয় নাই। অবশিষ্ট বাষট্টি হাজার তিনশ সাতাশি টাকার তছরুপ করেছেন প্রধান শিক্ষক তাছলিমা খাতুন।

মাসিক সভায়ও তাছলিমা খাতুন অবশিষ্ট টাকার কোন হিসাব দিতে পারেননি।


প্রধান শিক্ষক তাছলিমা খাতুন ওই টাকা জায়েজ করতে উপজেলা শিক্ষা অফিসারের দোহাই দিয়ে পার পেতে চেষ্টা করেন। তিনি বলেন, উপজেলা শিক্ষা অফিসারের কথামত তিনি ওই টাকা ব্যয় করেছেন। এতে সভাপতিসহ ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতিবাদ করেন। তারা বলেন, বিদ্যালয়ের কোন কাজে টাকা খরচ করা হয়েছে সেই জায়গা দেখিয়ে দেন। প্রধান শিক্ষক এসময় ভুয়া বিল ভাউচার মাসিক সভায় জমা দেন। বিল ভাউচারে ক্রয় কমিটির সদস্যদের কোন স্বাক্ষর না থাকায় মাসিক সভায় তা গ্রহণ করা হয় নাই।


উল্লেখ্য, সাবেক সভাপতি আব্দুল জলিলও তার বিদায় বেলায় জানিয়ে যান যে, তার সময়ের শেষ অর্থ বছরেও তাছলিমা খাতুন এক লক্ষ টাকা তুলে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে প্রধান শিক্ষক তাছলিমা খাতুনের বিরুদ্ধে অনিয়ম, অর্থ তছরুপ ও আত্মসাতের তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

১ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

১ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৪ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৪ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৫ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৬ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৬ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১৪ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১৫ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৫ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।