লগইন
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জানুয়ারী, ২০২৩ | ১২:০০ রাত ২৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান দু’টি পদে ম্যান্ডেট দিয়েছেন ভোটাররা। পদ দু’টি হচ্ছে সভাপতি ও সাধারণ সম্পাদক।

নবনির্বাচিত সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ মো. রিজভী নেওয়াজ। সভাপতি পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ‘খবর সংযোগ’-এর সম্পাদক শেখ নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি শেখ মো. রিজভী নেওয়াজ।

ফলাফল ঘোষণা করেন, পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। তিনি বলেন, মোট ভোটার সংখ্যা ৩৪৮। এর মধ্যে ভোট দিয়েছেন ২৬৪ জন। সভাপতি পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ নজরুল ইসলাম। অপর প্রার্থী আশীষ কুমার দে পেয়েছেন ৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. রিজভী নেওয়াজ। একই পদে অপর প্রার্থী সাব্বির নেওয়াজের প্রাপ্ত ভোট হচ্ছে ৮৬টি।


এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে- বদিউজ্জামান ও সেলিনা শিউলি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে- আব্দুল্লাহ মুয়াজ ও আরিফুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ পদে শাহ নেওয়াজ খান সুমন, সাংগঠনিক সম্পাদক পদে রোজিনা রোজী, দপ্তর সম্পাদক পদে নাসির আহমাদ রাসেল, কল্যাণ সম্পাদক আলিউর আজীম (রাজু), প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আবু আব্দুল্লাহ আল শাফী।


ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনের সঙ্গে বিজয়ী দুই প্রার্থী শুভেচ্ছা বিনিময় করেন। এরপরই খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যরা ফুলের মালা দিয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নেন। দুই নেতাকে উপস্থিত সদস্যরা এবং যারা পেশাগত কারণে ভোটগ্রহণ শেষে কর্মস্থলে চলে যান তারা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

গত শনিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত (৩০ মিনিট বিরতিসহ) ভোটগ্রহণ চলে। দিনভর জাতীয় প্রেসক্লাব খুলনা বিভাগের সাংবাদিকদের পদচারণায় মুখর ছিল। প্রধান দু’টি পদের চার প্রার্থীর সঙ্গে কুশল বিনিয়ম করে ভোটাররা হাসিমুখে তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ হলে গিয়ে ভোট প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।