লগইন
খুলনায় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন হত্যায় দু্ইজনের মৃত্যুদণ্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ২১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনায় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন হত্যায় দু্ইজনের মৃত্যুদণ্ড

খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু ও তু‌হিন গাজী‌। এর মধ্যে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু পলাতক রয়েছে। এছাড়া রায়ে মামলার আট আসামিকে খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ খুলনা মহানগরীর শের এ বাংলা রোডস্থ আমতলায় একটি বাড়িতে থাকতেন। গত ২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। পরে ১৪ জানুয়ারি নিজ কর্মস্থল থেকে রাত সাড়ে ১০টায় বাসায় ফেরেন তি‌নি। রাত থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন ১৬ জানুয়া‌রি নিহতের ছোটভাই অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

পরে মামলার তদন্তে নেমে পুলিশ আসামিদের খোঁজ পায়। একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রায় তিন বছর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।