লগইন
খুলনায় ওষুধ ব্যবসায়ীকে হত্যার দায়ে ৪ জনের ফাঁসির আদেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনায় ওষুধ ব্যবসায়ীকে হত্যার দায়ে ৪ জনের ফাঁসির আদেশ

খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখ হত্যা মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেয়া দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদ মোল্লা, মিসবাহ মোল্লা, মোর্তজা মোল্লা ও টুটুল মোল্লা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মুক্ত মোল্লা, শহিদুল শিকদার, সেলিম শিকদার, নাসির শিকদার ও মেহেদী মোল্লা

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- খালিদ মোল্লা, নাজমুল শিকদার, রাজা শেখ ও ওসমান ফকির। আসামিরা সবাই তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের বাসিন্দা।

আইনজীবীরা জানান, ২০১০ সালের ১৫ আগস্ট আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ফিরোজ শেখ। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিন দিন পর নিহতের ভাই হিরু শেখ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ৬ ডিসেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩০ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩১ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।