লগইন
কোটচাঁদপুরে স্ত্রীর ক্ষেতে আগুন দিলো স্বামী!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ মে, ২০২১ | ১২:০০ রাত ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কোটচাঁদপুরে স্ত্রীর ক্ষেতে আগুন দিলো স্বামী!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লীর দোড়া গ্রামের ভুক্তভোগী সুফিয়া বেগম বলেন, আমার বিয়ে হয়েছে ১৫/১৬ বছর আগে উপজেলার পার্শ্ববর্তী কুশনা ইউনিয়নের মামুনশিয়া গ্রামে। স্বামী জাহাঙ্গীর আলম একজন মাদক সেবী। আমাদের ঘরে (এক মেয়ে দুই ছেলে) তিনটি শিশু সন্তান রয়েছে। স্বামী জাহাঙ্গীর ঠিক মত আমাদেরকে খেতে পরতে দিত না।

যে কারণে আমাকে পরের দুয়ারে কাজ করতে হতো। তার মধ্যেও আমাকে প্রায়ই মারধোর করতো। এর মধ্যে আট বছর স্বামী জাহাঙ্গীর বাড়ী ছেড়ে চলে যায। তার কোন খোঁজ খবর ছিলো না। তার পরও স্বামীর ভিটে আঁকড়ে ধরে ছিলাম। হঠাৎ তিন মাস আগে সে বাড়ীতে ফিরে আসে। তারপর থেকে আমার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। বাধ্য হয়ে আমি বাপের বাড়িতে চলে আসি।

কয়েক দিন আগে সে আমাকে নিতে আসে। আমি আর সেখানে ফিরে যাবনা জানিয়ে দিই। তখন সে আমাকে দেখে নেয়াসহ লাগানো ধান কি করে ঘরে তুলি তা দেখবে বলে হুমকী দিয়ে চলে যায়। বুধবার দিনগত রাতে সে ওই ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সুফিয়া বেগম দাবী করেন, রাতে আঁধারে আগুন ধরাতে আমি না দেখলেও আমি নিশ্চিত আমার স্বামীই এই অপকর্মটি করেছে। এ ব্যপারে তিনি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

ওই এলাকার মেম্বার আশরাফ আলী বলেন- মেয়েটি খুব কষ্ট করে ধান করেছিলো। এই খাঁ খাঁ রোদে শিশু সন্তানদের সাথে নিয়ে কাটা ধান শুকিয়ে পাশা পাশি দুই জায়গায় গাদা দিয়ে রেখেছিল সে। এই কষ্টের ফসল পুড়িয়ে দেয়ার কঠোর শাস্তি হয়া উচিত। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন বলেন, অভিযোগটি পেয়েছি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে। এধরণের অপকর্মের কোন ছাড় নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৫ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৬ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৪৬ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।