লগইন
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারী শ্রমিকের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৩৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারী শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় একটি পোল্ট্রি খামার ঘরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী হিসেবে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখায় তারে জড়িয়ে নুরজাহান(৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হওয়া ওই নারীর মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। মৃত নারী শ্রমিক নুরজাহান স্থানীয় বাসিন্দা আবেদ আলীর কণ্যা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, কুষ্টিয়া পৌরসভায় কর্মরত সার্ভেয়ার আব্দুল মান্নান ও তার বন্ধু হেলাল দীর্ঘ ১০-১২ বছর ধরে এখানে মুরগীর খামার করে ব্যবসা করেন। সেখানে নিরাপত্তা রেষ্টনী হিসেবে খামারটির সীমানা ঘিরে ইলেকট্রিক তার দিয়ে মোড়ানো থাকে। প্রতি রাতেই খামারের চারিদিকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখা হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর অভিযোগ থাকলেও খামার মালিক সার্ভেয়ার মান্নান তাতে কর্ণপাত করেনি। খামার মালিক মান্নান স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার খাম-খেয়ালীপনায় এভাবে একজন অসহায় নারী শ্রমিকের মৃত্যু হলো বলে ক্ষুব্ধ অভিযোগ স্থানীয়দের। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ১০টার দিকে খামারে নারী শ্রমিক নূরজাহান কাজ করতে ভিতরে প্রবেশের সময় বিদ্যুৎবাহী তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কথা বলতে খামারী মালিক আব্দুল মান্নানের মুঠো ফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়া মডেল থানার পুলিশ উপ পরিদর্শক লিপন সরকার জানান,খামারটির মালিক কুষ্টিয়া পৌরসভায় কর্মরত সার্ভেয়ার আব্দুল মান্নান। এটি সার্বক্ষনিক পরিচালনা করেন তার বন্ধু হেলাল। এখানে নিরাপত্তা বেষ্টনীতে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) মো.কামরুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্যে একজন মহিলার মৃত্যু সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। বিদ্যুতের তারে সংযোগ দিয়ে অবৈধভাবে নিরাপত্তা বেষ্টনী করার কারণে এই মৃত্যু হয়ে থাকলে তা হত্যাকান্ডের দায়ে মামলা হবে এবং দোষীকে গ্রেফতার করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৯ মিনিট আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

১০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

১ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

১ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১২ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৩ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৩ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৪ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

১৫ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১৭ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।