ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
কুষ্টিয়ায় ধর্ষণের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন
সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদসহ জারিকৃত আইনের প্রয়োগ ও বাস্তবায়ন দাবিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া সাধারণ শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর উপর ‘ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কুষ্টিয়া’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা সোস্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে এই মানববন্ধনে অংশ গ্রহণ করে।
অংশ নেয়া শিক্ষার্থীদের প্রত্যেকে নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড ধারণ করেন এবং শ্লোগন দেন। এসময় তারা দাবি করেন, অতীতে অনেক আইন জারি হয়েছে কিন্তু সেসব আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন হয়নি বলেই নারীর প্রতি নিপীড়ন ও সহিংসতা বেড়েই চলেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ
১৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা
১৯ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
২ দিন আগে