লগইন
কি কারনে ঝিনাইদহে ইউপি সদস্য’র বিরুদ্ধে নারীকে মারপিটের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কি কারনে ঝিনাইদহে ইউপি সদস্য’র বিরুদ্ধে নারীকে মারপিটের অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়েড়াতলা গ্রামে ইউপি সদস্যকে অসামাজিক কার্যকলাপে নিষেধ করায় গোলাপি খাতুন (৫০) নামের এক নারীকে মারপিট করার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত গোলাপী খাতুন অভিযোগ করে বলেন, ৬ বছর আগে একই গ্রামের ইউপি সদস্য বিশারত আলীর বোনের কাছ থেকে ৫ শতক জমি কেনেন ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে।

কিন্তু তার বোন বুড়ি খাতুন জমি রেজিস্ট্রি না করে দিয়ে তালবাহানা শুরু করে। একপর্যায়ে বিশারত আলী ১০ হাজার টাকা ঘুষ দাবী করে। দাবিকৃত টাকা দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে ঘোরাতে থাকে। তিনি আরও বলেন, আমার এক প্রতিবেশীর স্ত্রীর সাথে বিশারত আলীর অনৈতিক সম্পর্ক রয়েছে।

গত ৭ জুলাই দুপুরে বিশারত আলী ও নারীর বাড়িতে অসামাজিক কাজের জন্য গেলে তিনি দেখে ফেলেন। গোলাপী খাতুন অসামাজিক কাজ করতে বিশারত আলীকে নিষেধ করে। এসময় তিনি তার জমি রেজিস্ট্রি ও ঘুষের টাকা ফেরতও চায়। শনিবার বিকেলে ক্ষিপ্ত হয়ে বিশারত আলী ওই নারী ও তার পরিবারের লোকজনসহ গোলাপীকে মারধর করতে হুকুম দেয়। পরে তারা গোলাপী খাতুনকে বেধঢ়ক পিটিয়ে গুরুতর আহত করে।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিশারত আলী প্রভাবশালী হওয়ায় গোলাপী খাতুন থানায় মামলা করতে সাহস পাচ্ছে না। অভিযুক্ত বিশারত আলী বলেন, গোলাপী খাতুন আমার বোনের কাছ থেকে জমি কিনেছে ঠিক আছে। তবে আমার সাথে কোন নারীর অনৈতিক সর্ম্পক নেই। আমি বর্তমানে কালীচরণপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪৩ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪৩ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।