লগইন
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামে ইন্টারন্যাশনাল রিসোর্ট সেন্টারের অন্তরালে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আজম খান।

সেখানে কিছু স্থাপনা নির্মাণ করে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে সে। সেখানে দেশ-বিদেশ থেকে প্রমোদ বালা এনে সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আমোদ-প্রমোদে লিপ্ত থাকে । এতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বিভিন্ন সময় তাকে প্রতিরোধ করে তাকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে বলে জানান কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।

তার অসামাজিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ৭ই জুলাই শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী তার লিখিত বক্তব্যে জানান, ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে প্রকাশ্যে দিবালোকে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ময়েজউদ্দিনকে নির্মমভাবে হত্যা করে আজম খান। ১/১১ সরকারের সময় যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়, সেদিন খুনি আজম খান ঢাকার রাজপথে মিষ্টি বিতরণ করে আনন্দ-উল্লাস প্রকাশ করেছিল। খুন-খারাপিসহ এমন কোনো অপকর্ম নেই যা সে করেনি। এ খুনি জাতীয় পার্টির সরকারের সময় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামে হিন্দু-মুসলমানদের বিভিন্ন জমি অন্যায়ভাবে জোর-জবরদস্তি করে দখল করে।

পরবর্তীতে বিএনপি জোট সরকারের সময় তাদের পৃষ্টপোষকায় তার জমির পরিধি আরও বৃদ্ধি করে। নারগানা ইন্টারন্যাশনাল রিসোর্ট নামে একটি সেন্টার স্থাপনা নির্মাণ করে সেখানে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে সে। ২ আগষ্ট ঈদের পরেরদিন সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় এলাকার শতাধিক লোক উত্তেজিত হয়ে তার আস্তানা গিয়ে ধাওয়া দেয়।

সুচতুর আজম খান অবস্থা বেগতিক দেখে কৌশলে সেখান থেকে নদী পথে নৌকাযোগে পালিয়ে যায়। পরবর্তীতে বিক্ষুদ্ধ জনতা তাকে না পেয়ে আবারও তাকে কালীগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা মো. মোস্তফা কামাল, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন,কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ বাদল হোসেন,সাধারন সম্পাদক মোঃ রেজাউর রহমান আশরাফী খোকন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মেল্লা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

২ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৩ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৬ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৬ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৭ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।