লগইন
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৭
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৭


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভোলপাড়া গ্রামের মৃত খোরশেদ মন্ডলের ছেলে শহর আলী মন্ডল (৬৮), জমির মন্ডলের ছেলে মসলেম মন্ডল (৭০) ও শওকত মন্ডল (৫০), বাবর আলী মন্ডলের ছেলে জিয়ার মন্ডল (৪৫), আনছার মন্ডলের ছেলে শাহবুর মন্ডল (৪৫), মিকাইল মন্ডলের ছেলে আলী হোসেন মন্ডল, অলিয়ার মন্ডলের স্ত্রী রুমানা বেগম (২৫), ছরোয়ার মন্ডলের স্ত্রী আমিরণ বেগম (৪৫), আমিরুল মন্ডলের স্ত্রী মালেকা বেগম (১৬) উভয়ের গ্রাম ভোলপাড়া এবং একই উপজেলার শ্রীরামপুর গ্রামের খেলাফত হোসেনের ছেলে কাদের আলী, মমরেজ আলীর ছেলে ঝুমুর মোল্ল্যা ওই গ্রামের তুহিন হোসেন, ইদ্রিস আলী, পলাশ মোল্ল্যাসহ ১৭ জন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শহর আলী মন্ডল জানান, পৈত্রিক সূত্রে যুগ যুগ ধরে এই জমি আমরা চাষাবাদ করে আসছি। এরই মাঝে কাদের আলী তার ভাড়াটিয়া লোকজন নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্তেও আমাদের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে। সেসময় আমরা বাধা দিলে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা আদালতের বাইরে না। আদালত যে রায় দিবে তা আমরা স্বেচ্ছায় মেনে নেব। কিন্তু এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ভোলপাড়া গ্রামে শহর আলী ও কাদের আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ঝিনাইদহ আদালতে মামলা চলমান। হঠাৎ শনিবার দুপুরে কাদের আলী লোকজন নিয়ে শহর আলী পৈর্তৃক সম্পত্তি দখল করতে যায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১৫ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।