লগইন
কালীগঞ্জের অরণ্যে কুড়িয়ে পাওয়া সেই অরণ্যের ৫ম জন্মবার্ষিকী ভুলে যাননি ওসি আনোয়ার হোসেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জের অরণ্যে কুড়িয়ে পাওয়া সেই অরণ্যের ৫ম জন্মবার্ষিকী ভুলে যাননি ওসি আনোয়ার হোসেন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জের জঙ্গলে কুড়িয়ে পাওয়া সেই শিশু অরণ্যকে ভালোবাসতে ভুলে যাননি কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। ৫ম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে অরণ্যের জন্য জন্মদিনের কেক ও উপহার সামগ্রী নিয়ে স্ব-পরিবারে হাজির হন তিনি। অকৃত্রিম ভালোবাসার উদাহরণ হিসেবে তিনি অরণ্যকে দীর্ঘদিন পরেও মনে রেখেছেন।

২০১৫ সালের ১৭ ডিসেম্বর সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি কবর স্থানের জঙ্গলে সদ্য ভুমিষ্ট নবজাতক শিশুকে এলাকাবাসী পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। পরে থানার সাবেক ওসি আনোয়ার হোসেন নিজে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জঙ্গলে পড়ে পাওয়ায় তার নাম রাখেন আবুজার গিফারী অরণ্য। শিশুটিকে পাওয়ার পর তাকে ডাক্তার দেখানো, ওষুধ, দুধ ও পোশাক-পরিচ্ছেদ কিনে দেয়াসহ নাম রাখার প্রথম কাজটি করেছিলেন তিনি। পরে ওসি আনোয়ারের কাছ থেকে শিশুকে দত্তক নেন গোপালপুর গ্রামের বসির আহম্মেদ ও আমেনা খাতুন দম্পত্তি। সেই পালিত পিতা-মাতার কাছে আদর-যতেœ দিন দিন বড় হচ্ছে অরণ্য।

তার বয়স ৫ বছর পূর্ণ হলো। জঙ্গলে কুড়িয়ে পাওয়া অরণ্যের জন্য এই অফিসারের অন্যরকম ভালোবাসার জন্ম দিয়েছে। ওসি আনোয়ার হোসেন বর্তমানে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হিসেবে কর্মরত আছেন। এখনো তিনি শিশু অরণ্যের খোঁজ-খবর রাখেন। এ ব্যাপারে ওসি আনোয়ার হোসেন বলেন, যখন তাকে পেয়েছিলাম তখন ওসি হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। আর এখন মানবিকতা দিক থেকেই তার খোঁজ খবর নিই।

আমি যখনই সুযোগ পায় পরিবারের সদস্যদের নিয়ে চলে আসি তাকে দেখতে। বিভিন্ন দিবসে আমি না আসতে পারলেও তার জন্য উপহার পাঠায়। দোয়া করি অরণ্য একদিন অনেক বড় হয়ে দেশ সেবাই নিজেকে নিয়োজিত রাখবে। অরণ্য’র পিতা-মাতা বশির আহম্মেদ আমেনা খাতুন দম্পত্তি বলেন, ওসি আনোয়ার হোসেনের মহানুভবতার প্রশংসার শেষ নেই। ঈদ, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস এমন কোন দিবস নেই তিনি অরণ্য’র জন্য উপহার পাঠান না।

অরণ্য তার সন্তান। আমাদের কাছে বড় হচ্ছে। তারা আরও বলেন, অরণ্য আমাদের পরিবারে আসার পর থেকেই আমাদের সংসারে সুখ শান্তি ফিরে এসেছে। আল্লাহ যেন ওকে ভালো রাখে। সকলের কাছে সেই দোয়া কামনা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, মৌচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হাই মিন্টু প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

২ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৩ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৪ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৪ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৫ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৭ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

১০ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।